সব খবর
২০ জুন ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহ্বান পাকিস্তান সেনাপ্রধানের

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন। হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি এ তথ্য নিশ্চিত করেছেন।

আনা কেলি সাংবাদিকদের জানান, গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার ক্ষেত্রে ট্রাম্পের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করে মুনির তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন চেয়েছেন। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজে মুনিরকে স্বাগত জানান।

আনা কেলি বলেন, জেনারেল মুনির মনে করেন ভারত-পাকিস্তান পারমাণবিক উত্তেজনা প্রশমনে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা বিশ্বশান্তির জন্য গুরুত্বপূর্ণ ছিল।

এ বিষয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন লিখেছে, ‘আসিম মুনিরই হলেন প্রথম বর্তমান কোনো সেনাপ্রধান, যিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠক করলেন। এর আগে রাজনৈতিক পদে না থাকলে বা সামরিক শাসনের অধীনে না হলে কোনো সেনাপ্রধানকেই এমন মর্যাদায় স্বাগত জানানো হয়নি।’

বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি ওনার (পাকিস্তানের সেনাপ্রধান) সঙ্গে একমত। আমি তাকে এখানে ডেকেছিলাম, কারণ আমি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম; তিনি যুদ্ধের পথে না গিয়ে যা করেছেন তার জন্য। আমি ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকেও ধন্যবাদ জানাতে চাই, যিনি কয়েকদিন আগে এখানেই ছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমি একটা যুদ্ধ থামিয়েছি… আমি পাকিস্তানকে ভালোবাসি। আমার মনে হয় মোদি একজন অসাধারণ মানুষ। গত রাতে আমি তার সাথে কথা বলেছি। আমরা মোদির সাথে একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। কিন্তু আমি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ থামিয়েছি।’

নোবেল শান্তি পুরস্কার সাধারণত চারটি মূল ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রদান করা হয়ে থাকে— অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ, শান্তি আলোচনার প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং একটি সুসংগঠিত ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনের জন্য কাজ করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০