নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কয়লাভর্তি ট্রাকের ভারে পিরোজপুরে ভেঙে পড়লো সেতু, যান চলাচল বন্ধ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মালবাড়ি খালের ওপর নির্মিত ব্রিজটি কয়লা বোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়েছে। এতে কলারন-সন্ন্যাসী-মোড়েলগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মালবাড়ি খালের ওপর নির্মিত সেতুটি ধসে পড়ে। এ দুর্ঘটনা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লা নিয়ে একটি ট্রাক সেতুটি পার হওয়ার চেষ্টা করে। এ সময় অতিরিক্ত ভারে বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। এরপর বিজ্রসহ ট্রাকটি খালের পানিতে পড়ে যায়।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই মালবাড়ি এলাকার বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ ব্রিজ দিয়ে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছিল না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও প্রয়োজনীয় সংস্কার করা হয়নি।

জানা যায়, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর জরুরি নির্দেশনায় জনদুর্ভোগ লাঘবে ২০১২ সালে এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়।

দুর্ঘটনার ফলে ইন্দুরকানী থেকে মোড়েলগঞ্জ ও পিরোজপুরগামী গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। সেতুটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০