সব খবর
২১ জুন ২০২৫, ৪:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৬ জুন থেকে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এবার কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু সেই বোর্ডের পরীক্ষা স্থগিত হবে। স্বাভাবিক নিয়মে চলবে অন্য সব বোর্ডের পরীক্ষা।

সাধারনত স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী এপ্রিলে অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা। কিন্তু করোনার কারণে ২০২০ সাল থেকে এলোমেলো হয়ে গেছে সেই সূচি। সে ধারা অনুযায়ী, এবার এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন থেকে।

আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক খন্দকার এহসানুল কবির বলেন, এ সময় দেশের অনেক অঞ্চল বন্যার কবলে পড়ে। যে অঞ্চলে বন্যা হবে শুধু সেখানেই পরীক্ষা স্থগিত হবে। অন্য বোর্ডের পরীক্ষা চলবে স্বাভাবিকভাবেই।

খন্দকার এহসানুল কবির আরও বলেন, এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি। গতবারের তুলনায় যা প্রায় ৭৩ হাজার কম। আলিমে এবার পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি। দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা।

এছাড়া আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালাহ্ উদ্দিন বলেন, পরীক্ষার সময় প্রশ্নফাঁসসহ কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান শিক্ষকদের। সেই সঙ্গে শিক্ষাবোর্ডকেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

করোনা সংক্রামণ রোধে কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মাস্ক পড়া বাধ্যতামূলক করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

২০২৪ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ শিক্ষার্থী। পরীক্ষা শুরু হয় ৩০ জুন থেকে। প্রথম সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত করা হয়। তবে আগস্টে সচিবালয়ে প্রবেশ করে পরীক্ষার্থীরা বিক্ষোভ করলে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০