নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিবন্ধনের জন্য ট্রাকে করে কাগজপত্র নিয়ে ইসিতে যাচ্ছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধন শর্ত পূরণ করতে যেসব কাগজপত্র প্রয়োজন, ট্রাকে করে সেগুলো নির্বাচন ভবনে নিয়ে আসার কথা বললেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

রোববার (২২ জুন) বিকেল ৪টার দিকে নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এনসিপি নির্বাচন কমিশনে দল হিসেবে নিবন্ধনের আবেদন জমা দেয়। সেখানে দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়েছেন তারা।

এই নিবন্ধনে পেলেই এনসিপির পক্ষে দল হিসেবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ মিলবে।

নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যে শর্ত পূরণ করতে হয়, তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তা ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে। আমাদের একটি প্রতিনিধি দল ভিতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দিয়েছে।

আবেদন জমা দেওয়ার কাজ শেষ হওয়া পর্যন্ত নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আবেদনের মূল কপি জমা দিয়ে সবাই মিলে একটি সংবাদ সম্মেলন করব। এপর্যন্ত সকলকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে।

নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধনের শর্ত হল–

দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।
কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়।
সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে।
দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে।
আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন তা যাচাই-বাছাই শুরু করবে। নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীকসহ নিবন্ধন সনদ দেবে।

বর্তমানে বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০