নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনি প্রতীক হিসেবে কেন ‘শাপলায়’ আগ্রহ এনসিপির?

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় ফুল শাপলা প্রতীক চাওয়ার পর থেকে এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা দেখা গেছে ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিবিসি বাংলায় মুকিমুল আহসানের এক প্রতিবেদনে বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপি নেতাকর্মীদের অনেকেই শাপলাকে তাদের দলীয় প্রতীকের দাবিতে প্রচারণা চালাতেও দেখা গেছে রোববার থেকে। যদিও এর বাইরে কলম ও মোবাইল ফোনকে বিকল্প হিসেবে রেখেছে। তবে দলটির প্রধান আগ্রহ শাপলা প্রতীকেই।

এর বিপরীত প্রচারণাও চলছে অনলাইনের বিভিন্ন প্রচারণায়। এতে অনেকেই দাবি করছেন, বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা। সেটি কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। তবে এনসিপি বলছে, তারা বাংলাদেশের জাতীয় প্রতীক নয়, জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে চেয়েছে।

কেন এনসিপি শাপলাকে দলীয় প্রতীক হিসেবে এতটা গুরুত্ব দিচ্ছে- এমন প্রশ্নও সামনে আসছে।

এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, বাংলাদেশের নদী, প্রকৃতি ও জলাশয়ের সঙ্গেই জড়িয়ে শাপলা। যে কারণে আমরা মনে করছি রাজনীতিতেও এর প্রতিফলন থাকুক। এটা আমাদের দলীয় প্রতীক হোক।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এনসিপিসহ নতুন আরও প্রায় দেড়শো রাজনৈতিক দল ইসিতে আবেদন করেছে নিবন্ধনের জন্য।

এনসিপি শাপলা প্রতীক চেয়ে আবেদনের তিনদিন আগে নাগরিক ঐক্য তাদের দলীয় প্রতীক কেটলি পরিবর্তন করে শাপলাকে প্রতীক হিসেবে চেয়ে আবেদন করেছে। তবে সে আবেদনে এখনো সাড়া দেয়নি ইসি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নতুন করে যে প্রতীকের তালিকা তৈরি হচ্ছে সেখানে যদি শাপলা আসে তখন এটা কেউ না কেউ পাবেই। আমরা শাপলাকে আদৌ যুক্ত করবো কিনা সেই সিদ্ধান্ত এখনো নেই নি।

তবে, নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, ১১৫টি নিয়ে রাজনৈতিক দলের জন্য নতুন খসড়া প্রতীক তালিকা তৈরি করা হয়েছে। সেখানে শাপলাও যুক্ত করা হয়েছে।

যে কারণে শাপলা পছন্দ এনসিপির

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের প্রায় চার মাস পর নিবন্ধনের জন্য আবেদন করেছে নির্বাচন কমিশনে। বিকেলে এনসিপি আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে দল নিবন্ধনের প্রয়োজনীয় সব কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেন তারা।

এ আবেদনের সঙ্গে তারা দলীয় প্রতীক হিসেবে প্রথম পছন্দ ‘শাপলা’ চায়। এর সঙ্গে বিকল্প হিসেবে কলম আর মোবাইল ফোনও প্রতীক হিসেবে চেয়ে রেখেছে এনসিপি।

নিবন্ধনের আবেদনের পরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতারা। সেখানে তারা দলীয় প্রতীক শাপলা নিয়ে নিজেদের আগ্রহের কথা সিইসির কাছে জানান।

সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের প্রথম পছন্দ শাপলা। আশা করছি, জনগণের মার্কা হিসেবে, গণঅভ্যুত্থানের মার্কা হিসেবে, গ্রাম বাংলার প্রতীক হিসেবে এনসিপি শাপলা পাবে।

এতো প্রতীকের মধ্যে শাপলাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে- এ প্রশ্নের জবাবে সোমবার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শাপলা আসলে বাংলাদেশের গ্রাম বাংলাকে প্রেজেন্ট করে। এছাড়া বঙ্গীয় বদ্বীপের নদী ও জলাশয় ভিত্তিক ভূপ্রকৃতির সঙ্গেই শাপলা জড়িত।

এনসিপি মনে করছে, গ্রাম বাংলার মানুষের কাছে শাপলা ফুল অনেকটাই পরিচিত। যে কারণ তারা এই প্রতীকেই বেশি আগ্রহ দেখাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০