সব খবর
২৫ জুন ২০২৫, ৪:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিএনএন-নিউ ইয়র্ক টাইমস একত্রিত হয়ে চরম মিথ্যাচার করেছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ)। পেন্টাগনের গোপন বিশ্লেষণে উঠে এসেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা স্থায়ী নয়। কেবল ৬ থেকে ৯ মাসের জন্য পিছিয়ে যেতে পারে।

এই তথ্য ফাঁসের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব তথ্যকে মিথ্যা দাবি করে উড়িয়ে দিয়েছেন তিনি।

ট্রুথ সোশালে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ফেইক নিউজ সিএনএন, ব্যর্থ নিউ ইয়র্ক টাইমসের সাথে একত্রিত হয়ে ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের মানহানি করতে চাচ্ছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে! টাইমস আর সিএনএন দুটোই জনসাধারণের কাছ থেকে তীব্র সমালোচনা পাচ্ছে!’

ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে, হামলার পরও ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি।

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে গোপন গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনাকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

ফক্স নিউজকে তিনি বলেন, ‘এটা জঘন্য, এটা রাষ্ট্রদ্রোহিতা, এবং এ নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। যারা দায়ী, তাদের শাস্তি পেতে হবে।’

তিনি দাবি করেন, ক্ষয়ক্ষতির সব রিপোর্ট তিনি পড়েছেন এবং এতে কোনো সন্দেহ নেই যে যুক্তরাষ্ট্র যে তিনটি পারমাণবিক স্থাপনা আঘাত করেছে, সেগুলো ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়েছে।

ট্রাম্পও উইটকফের বক্তব্য সমর্থন করে ট্রুথ সোশালে ফক্স নিউজের ওই সাক্ষাৎকারের একটি অংশ শেয়ার করেছেন। এতে উইটকফকে উদ্ধৃত করে ট্রাম্প লিখেছেন, ‘আমরা ফোর্ডোতে ১২টি বাংকার বাস্টার বোমা ফেলেছি। কোনো সন্দেহ নেই, সেটার ছাদ ভেদ করেছে এবং পুরোপুরি ধ্বংস হয়েছে। কাজেই যে রিপোর্টগুলো বলছে আমরা লক্ষ্য পূরণ করতে পারিনি, তা সম্পূর্ণ হাস্যকর।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০