সব খবর
২৯ জুন ২০২৫, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জটিল রোগে ভুগছেন জোভান

দীর্ঘমেয়াদী এক জটিল রোগে ভুগছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শনিবার (২৮ জুন) দিবাগত রাতে সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।

জোভান জানান, দীর্ঘদিন ধরে তিনি মাইগ্রেনে আক্রান্ত। অভিনেতা তার পোস্টে এ ধরনের অসুস্থতায় আক্রান্তদের বাড়তি যত্ন কিংবা সচেতনতা তৈরিরও বিশেষ বার্তা দেন। সেই পোস্টে একটি ছবি শেয়ার করে জোভান বলেন, ‘‌আমার মাইগ্রেন আছে, আমার সাথে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই-বা কয়দিন?’

যোগ করে বলেন, ‘বেশি গরম পড়লে আমাদের মাথা ব্যথা করে, আবার বেশি শীত পড়লেও মাথা ব্যথা করে! এখন বৃষ্টির সিজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যথা করে! মাইগ্রেন রোদে গেলে বাড়ে, আগুনের তাপে বাড়ে, চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে! একটু এদিক-সেদিক হলেই ব্যথা এসে হাজির!’

সবশেষে অভিনেতা বলেন, ‘তাই বলছি যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত। আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে।’

প্রসঙ্গত, ২০১১ সালে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন ফারহান আহমেদ জোভান। ২০১৩ সালে আতিক জামানের ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। একের পর এক নাটকে অভিনয়ের মাধ্যমে জয় করে নেন দর্শকের হৃদয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০