নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই ২০২৫, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েশ্বর

‘সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (৫ জুলাই) কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ বিএনপি আয়োজিত ‘যথা সময়ে সংস্কার ও দ্রুত সময়ের নির্বাচন’ শীর্ষক এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, নির্বাচন করতে হবে। নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নেই, যদি আমরা নামি। যারা বলে ১৬ বছর আমরা কিছু করতে পারিনি। তাদের বলবো, আমরা এখন ১৬ দিনে তা দেখিয়ে দিতে পারি, তবে আমরা দেখাবো না।

তিনি আরও বলেন, একজন ভদ্রলোক ওয়াদা করছে তিনি তার ওয়াদা পূরণ করবেন, যথাসময়ে নির্বাচন দেবেন এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে গয়েশ্বর বলেন, শিক্ষা আর স্বাস্থ্য দুইটা দখল করছে জামায়াত। ওখানে আর কারো কোনো ঠাঁই নেই… কোনো ঠাঁই নেই।

যারা ভারতের দালাল মন্তব্য করছে তাদের সমালোচনা করে তিনি বলেন, মাঝে মধ্যে অনেকে বলে ভারতের দালাল-টালাল। যারা ভারতের দালালি করে তারাই ভারতের দালাল। যারা নির্বাচন চায় না, সংস্কার সংস্কার করে এটা-সেটা। এগুলো তো ভারতের দালাল।

গয়েশ্বর বলেন, এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানাইতেছে গোপনে, খবর রাখে না। এই পরাগ মণ্ডলরে যে অপহরণ করল আপনারা জানেন সবাই তার নাম। তিনি এখন শুনি জামায়াতের নেতা। এখন জামায়াত কি জিনিস আপনারা একটু চিনে রাখেন।

এ সময় মাদক ও অস্ত্র মুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে ‘উন্নয়নের একটি বৃহৎ পরিকল্পনা’ প্রণয়ণ করার কথাও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০