সব খবর ডেস্ক
৮ জুলাই ২০২৫, ৪:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় নেতাকে মারধরের দায়ে ছাত্রদলের ৪ জনকে বহিষ্কার

পঞ্চগড়ের বোদা উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে মারধরের ঘটনায় ছাত্রদলের চার নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

সোমবার (৭ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আশিক এবং যুগ্ম আহ্বায়ক জসিম ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, দলীয়ভাবে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

গত রোববার (৬ জুলাই) বিকেলে ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজ দেবীগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে বোদা উপজেলার সাকোয়া বাজারে যান সাবেক এমপি মোজাহার হোসেনের কবর জিয়ারতের উদ্দেশে। সেখানে পৌঁছালে কয়েকজন তার ওপর হামলা চালায় বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক বলেন, ভিডিওতে বহিষ্কৃতদের সরাসরি উপস্থিতি দেখা না গেলেও হামলার ঘটনার পর তাদের বহিষ্কার করা হয়। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাই।

ভুক্তভোগী কেন্দ্রীয় নেতা মাসুদ রানা রিয়াজ বলেন, কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে। আমি এ বিষয়ে আর কিছু বলতে চাই না।

অন্যদিকে, বহিষ্কৃত ছাত্রদল নেতা জীবন সরকার বলেন, মাসুদ রানা রিয়াজ ভাই সাকোয়ায় এসেছেন, তা আমাদের জানা ছিল না। আমরা তার ওপর হামলার সঙ্গে জড়িত নই। কিন্তু হঠাৎ করে বহিষ্কারের সিদ্ধান্তে আমরা হতবাক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০