সব খবর
১০ জুলাই ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার ৫৮.২২ শতাংশ

ময়মনসিংহসহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল-২০২৫ প্রকাশিত হয়েছে। আজ দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৫৮.২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৬ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী।

এ বছর ময়মনসিংহ বোর্ডে পরীক্ষায় অংশ নেয় মোট ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৭৭২ জন (৫০.৯৪%) এবং ছাত্রী ৫১ হাজার ৭৮৬ জন (৪৯.০৬%)। পাস করেছে মোট ৬১ হাজার ৪৫৬ জন, যার মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। পাসের হার অনুযায়ী ছাত্রদের মধ্যে ৫৫.০৭ শতাংশ এবং ছাত্রীদের মধ্যে ৬১.৪৯ শতাংশ উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত ৬ হাজার ৬৭৮ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ১২৬ জন (৪৬.৮১%) এবং ছাত্রী ৩ হাজার ৫৫২ জন (৫৩.১৯%)।

এ বছর ময়মনসিংহ বোর্ডের অধীনে মোট ১৫৬টি কেন্দ্রে ১ হাজার ৩২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে ফরম পূরণ করেছিল ১ লাখ ৭ হাজার ১৬১ জন শিক্ষার্থী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০