সব খবর ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে উত্তরায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত সড়কে আজ বুধবার বিকেল সোয়া ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতা-কর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

অবরোধ কর্মসূচি চলাকালে ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন বিক্ষোভকারীরা।

তাঁরা বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা করেছে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও তার দোসরেরা। হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে। এর প্রতিবাদে উত্তরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হচ্ছে।

উত্তরায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, অবরোধের কারণে বোর্ডবাজার থেকে উত্তরা এবং বিশ্বরোড থেকে উত্তরার সড়ক পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে যানবাহন চলাচল করতে শুরু করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০