রুশ সামরিক আগ্রাসেনর মধ্যেই বড় ধরনের পরিবর্তন এলো ইউক্রেনের সরকারে। দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ইউলিয়া সিভিরিদেঙ্কো।
এর ফলে ডেনিশ শ্যামিহালের স্থলাভিষিক্ত হলেন ইউলিয়া। শ্যামিহাল ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার পার্লামেন্টের অনুমোদনের পর সিভিরিদেঙ্কো এ পদে আসীন হলেন।
৩৯ বছর বয়সি ইউলিয়া সিভিরিদেঙ্কো এর আগে দেশটির উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এসব দায়িত্ব পালনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে। চলতি বছর ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরেও তার ভূমিকা ছিল। এটি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে প্রাথমিক শীতল সম্পর্ক কাটাতে সাহায্য করে।
সিভিরিদেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানো, সশস্ত্র বাহিনীর শক্তি বৃদ্ধি ও অর্থনীতিকে সহায়তা করার ওপর গুরুত্ব দেবেন।
মন্তব্য করুন