পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশ একই গাছের দুটি শাখার মতো, যাদের শেকড় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে।
সেই সঙ্গে ‘শিল্প ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে পাঞ্জাব সরকার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য উন্মুক্ত’ বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার লাহোরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেনের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। খবর সামা টিভির।
বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, শিল্প এবং কৃষিতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।
মরিয়ম নওয়াজ পোশাক খাত এবং ক্ষুদ্রঋণে বাংলাদেশের সাফল্যের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের প্রশংসা করেছেন। তিনি বলেন, শিল্প ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে পাঞ্জাব সরকার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য উন্মুক্ত।
মন্তব্য করুন