সব খবর ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ৫:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে নৌকা কিনতে চায় আলজেরিয়া, বিনিয়োগেও আগ্রহী

ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ভাসমান নৌকারহাট এবং ছারছীনা দরবার শরীফ পরিদর্শন করেছেন। সফরে তিনি এখানকার নৌকা কিনতে এবং ভবিষ্যতে নৌকা তৈরির শিল্পে আলজেরিয়ার পক্ষ থেকে বিনিয়োগের আগ্রহের কথা জানান।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে তিনি নেছারাবাদের আটঘর কুড়িয়ানার বিখ্যাত ভাসমান নৌকারহাট ঘুরে দেখেন। ট্রলারে করে হাট পরিদর্শনের সময় রাষ্ট্রদূত স্থানীয় নৌকা নির্মাণশিল্প সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পরে ছারছীনা দরবার শরীফে গিয়ে তিনি জুমার নামাজ আদায় করেন।

রাষ্ট্রদূতের এই সফরে তার সঙ্গে ছিলেন নেছারাবাদের সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত সাইদানি বলেন, ‘নেছারাবাদের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী নৌকারহাট দেখে আমি মুগ্ধ। আমরা এখানকার নৌকা কিনতে আগ্রহী এবং ভবিষ্যতে এই শিল্পে আলজেরিয়ার পক্ষ থেকে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।’

এ সময় তিনি স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০