সব খবর
২২ জুলাই ২০২৫, ৬:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিকশাচালকদের বাড়তি ভাড়া আদায়, পারশা মাহজাবীনের ক্ষোভ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় অনেকেই যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তেমন আবার কিছু শ্রেণির মানুষ এই দুর্ঘটনায় নিজেদের ফায়দা লুটতে চেয়েছেন। 

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেছেন, আহতদের চিকিৎসায় রিকশাচালক-সিএনজি চালকেরা বাড়তি ভাড়া আদায় করেছেন।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ও গায়িকা পারশা মাহজাবীন পূর্ণি।

সোমবার (২১ জুলাই) মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, অবশ্যই আজকের এ ঘটনার দায় রাষ্ট্রের। তবে নিজেদের দিকেও কি এবার আঙ্গুলটা ওঠানো জরুরী নয়?

রিকশাওয়ালা ৩০ টাকার ভাড়া চেয়ে বসলো ১০০ টাকা! সিএনজি ২ মিনিটে চাইতে লাগলো এক হাজার! প্রাইভেট কার রক্তাক্ত বাচ্চাগুলোকে দেখেও এড়িয়ে চলে গেলো নির্দিধায়! তাহলে এমন ঘটনা কি শুধুই রাষ্ট্রীয় অব্যবস্থার?

এটা তো বরং আমি বলবো এই সমাজের বিবেকহীনতার নগ্ন উদাহরণ! নৈতিকতা শূন্য মেরুদণ্ডহীন সমাজের অসুস্থ প্রতিচ্ছবি!

বেশিদূর যেতে হবে না। গেল বন্যার কথা মনে আছে? সুনামগঞ্জ ও সিলেটের বন্যায় মাঝিরা প্রতিমুহূর্তে ভাড়া বাড়িয়ে দিয়েছিলো ১,০০০–১,৫০০ টাকা! মাঝে মাঝে ৫০,০০০–১,০০,০০০ টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছে তারা।

ফলের মেলায় সুযোগ পেয়ে আবাল-বৃদ্ধা-বণিতা শাড়ি-বোরকা-প্যান্ট-লুঙ্গি পরিহিত কেউ কি বাদ গেছিলেন সব লুটে নিয়ে যেতে? ৫ই আগস্ট গণভবনের বিড়াল-মাছ-পাখিগুলোকে কি ছাড় দিয়েছিলেন আপনারা?

এই যে নৈতিক দেউলিয়াত্ব, যে যেখানে পারে, সেখানে দাঁত বসিয়ে খাওয়ার প্রবণতা, জানেন কি ঠিক এখান থেকেই জন্ম নেয় কোটি টাকার দুর্নীতি!

মূলত সমস্যাটা চরিত্রের। ক্ষমতা যারই হোক, এনার্জিটা এক! পরিমাণে কেউ লুটে লাখ টাকা, কেউ লুটে পাঁচশো!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০