সব খবর
২২ জুলাই ২০২৫, ৮:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন

রাজধানীর হাজারীবাগ থানার রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির ২৫ নম্বর দফা এটি।

নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, শিক্ষার্থীরা কে কী হতে চায়, সে সিদ্ধান্ত যেন মন থেকে আসে—জোর করে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তই টিকে না। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউবা ব্যবসায়ী হতে চায়—প্রত্যেকের স্বপ্ন ভিন্ন। কিন্তু অভিভাবকদের অনেক সময় দেখা যায় সন্তানদের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চান, যা উচিত নয়। শিক্ষার্থীদের নিজের মতো করে নিজেকে গড়ে তোলার সুযোগ দিতে হবে।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদিন অন্তত ৫ থেকে ১০ মিনিট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও অন্যান্য মনীষীদের জীবনী পড়া উচিত। তাদের আদর্শ অনুসরণ করলে নিজেদের জীবনে আলোকিত হওয়া সম্ভব।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৪ জুলাই মোট দুটি স্কুল রায়ের বাজার উচ্চ বিদ্যালয় ও শাপলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ফলাফল ঘোষণা করা হবে ২৮ জুলাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোসা. ফরিদা ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস মেহেরুন্নেসা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিন উদ্দিন মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান ও শাপলা একাডেমির প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার অসীমের ছেলে আরিজ আহমেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, হাজারীবাগ ও ধানমন্ডি থানা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০