সব খবর
২০ অক্টোবর ২০২৪, ৫:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পথে হাটছেন হ্যারি-মেগান?

একসময় বিশ্ব শাসন করা ইংরেজ রাজমহলের খবরে এখনো আগ্রহ নেটিজেনদের।যদিও আধুনিক বিশ্বে রাজপরিবারগুলোর প্রভাব-প্রতিপত্তি আর আগের মতো নেই।অধিকাংশ দেশেই তদের একটা সম্মানজনক আসনে বসিয়ে রেখেছেন।সম্প্রতি এমনই এক খবরে তোলপাড় নেট দুনিয়া। শোনা যাচ্ছে যুবরাজ হ্যারি এবং মেগান মার্কলের বিবাহবিচ্ছেদের প্রায় নিশ্চিত। বিভিন্ন সংবাদে বলছে, দুজনেই আপাতত পৃথক থাকার পরিকল্পনা করছেন।

পদাধিকার হিসেবে যুবরাজ হ্যারি হলেন সাসেক্সের ডিউক এবং মেগান মার্কল হলেন ডাচেস অফ সাসেক্স। দুজনেই বিভিন্ন অনুষ্ঠানে একা যেতে শুরু করায় গুজব ছড়াতে শুরু করেছে গণমাধ্যমে।

বিনোদন সংক্রান্ত অনলাইন সংবাদমাধ্যম রাডারঅনলাইন-এর খবর অনুযায়ী, ডিউক অফ সাসেক্স সম্প্রতি আফ্রিকার লেসোথোতে তার ৪০-তম জন্মদিন পালন করেন বন্ধুবান্ধবদের সঙ্গে। যেখানে তার পরিবার উপস্থিত ছিল না। সাংবাদিকের নিশ্চিত ধারণা, হ্যারির এই কাজই প্রমাণ করে তার সঙ্গে মার্কলের সম্পর্কে চিড় ধরে গিয়েছে। রাজদম্পতি এতকাল বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যুগলেই যেতেন। কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের একসঙ্গে আর জনতার মাঝে দেখা যাচ্ছে না।

গত ১১ অক্টোবর আন্তর্জাতিক বালিকা দিবস উপলক্ষে গ্রেটার সান্তা বারবারা এলাকায় গার্লস ইনকরপোরেটেডে মেয়েদের সঙ্গে ছবি আঁকা ও কারুকাজে শামিল হন ডাচেস অব সাসেক্স। ওই অনুষ্ঠানে মার্জিত পোশাক পড়লেও মেগানের হাতে বাগদানের আংটিটি ছিল না,যা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে।

বিয়ের আগের বছর ২০১৭ সালে প্রিন্স হ্যারির ডিজাইনে করা আইকনিক আংটিটি সঙ্গে হ্যারির প্রয়াত মা প্রিন্সেস ডায়ানার বিশেষ যোগসূত্র আছে।কারন, যে তিনটি হিরা বসানো আছে তার দুটিই প্রিন্সেস ডায়ানার দেয়া।কেনসিংটন প্রাসাদে মেগানকে বিয়ের প্রস্তাব দেয়ার সময় আংটিটি দিয়েছিলেন হ্যারি।

স্টার ম্যাগাজিন লিখেছে, হ্যারি আফ্রিকা ছাড়াও নিউইয়র্কেও একলা গিয়েছিলেন। যেখানে তাকে বেশ হাসিখুশি এবং খোলামেলা লেগেছিল। পত্রিকার সূত্র জানিয়েছে, হ্যারি সাধারণ অতিথিদের সঙ্গে অত্যন্ত প্রাণখোলা ব্যবহার করেছেন। সেই পত্রিকারও মতে, হ্যারি এবং মেগান পরীক্ষামূলকভাবে সেপারেশনের পথে চলেছেন।তারা বুঝতে পেরেছেন তাদের সম্পর্ক আর টেকার পথে যাবে না।

এদিকে,ক্যালিফোর্নিয়াতে প্রিন্স আর্চি এবং প্রিন্সেস লিলিবেটের সঙ্গেই রয়েছেন মেগান মার্কেল।শোনা যাচ্ছে, তিনি আসন্ন নেটফ্লিক্সের শো এবং ব্র‍্যান্ডের কাজ নিয়ে ব্যস্ত।অবশ্য হ্যারি ও মেগানের বন্ধুরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন এখনো তারা আর্দশ ও সুখী দম্পতি হিসাবেই আছেন।সূত্র : হিন্দুস্তান টাইমস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০