সব খবর ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ৮:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিনকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিনকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। তাকে হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দখলদার ইসরায়েলের বাহিনী জানিয়েছে, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে প্রায় সপ্তাহ তিনেক আগে বিমান হামলা চালিয়ে সাফিউদ্দিনকে হত্যা করা হয়।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহপ্রধান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এবার তার সম্ভাব্য উত্তরসূরি সাফিউদ্দিনকেও হত্যার কথা জানাল নেতা নিয়াহুর বাহিনী।

সাফিউদ্দিনের মৃত্যুর বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। ৪ অক্টোবর বৈরুতের বিমানবন্দরের পাশে ইসরায়েলি বিমান হামলার পর হিজবুল্লাহ জানিয়েছিল সাফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, বৈরুতে সাফিউদ্দিনের সঙ্গে আলী হুসেইন হাজিমাকেও হত্যা করা হয়েছে। আলী হুসেইন হিজবুল্লাহর গোয়েন্দা কমান্ডার ছিলেন বলে দাবি ইসরায়েলের।

সাফিউদ্দিন নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর একজন আত্মীয়। তিনি হিজবুল্লাহর শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর প্রথম এই হিজবুল্লাহ নেতা জনসমক্ষে এক বক্তব্যে বলেছিলেন ‘আমাদের বন্দুক এবং রকেট আপনাদের সঙ্গে আছে’।

১৯৯০ সালে হিজবুল্লাহয় যোগ দেওয়ার আগে তিনি ইরানের কোম শহরের ধর্মীয় বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেন। সাফিউদ্দিন ইরানের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছিলেন। তার ছেলে রিদা প্রয়াত ইরানি জেনারেল কাসেম সোলেইমানির মেয়েকে বিয়ে করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০