সব খবর ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪, ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণের যাত্রায় দিশা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। সম্প্রতি দক্ষিণে পা রাখলেন তিনি। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সূরিয়ার সঙ্গে ‘কাঙ্গুভা’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধলেন এই অভিনেত্রী। তামিল সিনেমাটি মুক্তি পাবে ১৪ নভেম্বর। এরই মধ্যে ট্রেলার-গান প্রকাশিত হয়েছে, দর্শকের সাড়াও পেয়েছে বেশ।

প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটিতে আরও অভিনয় করেছেন-ববি দেওল, জগপতি বাবু, যোগি বাবু প্রমুখ। সিনেমাটি প্রসঙ্গে দিশা বলেন, ‘এ সিনেমার অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ। এখানে ববি দেওল, সূরিয়া স্যারের মতো অভিনেতাদের সাথে কাজ করেছি। শুটিংয়ের সময়টাকে খুব এনজয় করেছি। শুটিংয়ের প্রত্যেকটি দিন আমার জন্য ছিল শিক্ষণীয়, মনে হতো আমি কর্মশালায় যাচ্ছি। অসাধারণ নির্মাতা-সহশিল্পীর সঙ্গে কাজ করেছি। কাজ করতে গিয়ে আমরা একটা পরিবারের মতো হয়ে গেছি। প্রত্যেকে আমার খেয়াল রেখেছেন।’

‘কাঙ্গুভা’ নির্মাণ করেছেন শিবা। আগস্টে ট্রেলার প্রকাশিত হয়েছে। গল্পের প্লট, নির্মাণশৈলী থেকে শিল্পীদের অভিনয়-সবই আকৃষ্ট করেছে দর্শককে।

২০১৬ সালের ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’-তে অভিনয় করে দিশা পাটানি আলোচনায় আসেন। তারপর থেকে কাজ এবং অন্যান্য বিষয়ে বরাবরই তিনি আছেন অনুরাগীদের আলোচনায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০