বিনোদন প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ৭:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে ফেরা নিয়ে জায়েদ খান বললেন ‘দেরি হবে না’

বেশ কয়েক মাস হলো দেশের বাইরে ঢালিউড অভিনেতা জায়েদ খান। ফেরার নাম নেই। গুঞ্জন উঠেছে ফিরবেন না এ নায়ক। কেননা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। যুক্ত ছিলেন আলো আসবেই গ্রুপে। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার মামলার আসামী তিনি। এসব কারণেই দেশে ফেরাটা নিরাপদ মনে করছেন না তিনি।

দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জনের বিষয়ে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘মানুষ তো কত কথাই বলে। বলুক।’

দেশের বাইরে কেমন কাটছে- জানতে চাইলে বলেন, ‘ভালো আছি। ওয়েদারটা এনজয় করছি। শো আছে।’

দেরি হবে নাকি শিগগিরই ফিরছেন দেশে- জানতে চাইলে তাড়াতাড়ি ফেরার আভাস দিয়ে বলেন, ‘দেরি হবে না।’

জায়েদ খানের ফেসবুকে চোখ রাখলে বোঝা যায় সময়টা ভালো কাটছে তার। সঙ্গে ব্যস্ততাও রয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পীদের সঙ্গে ছবি প্রকাশের পাশাপাশি বিভিন্ন শোয়ে পারফর্মের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি।

গেল ২৫ আগস্ট বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় জায়েদ খানকে আসামি করা হয়। একই অভিযোগে অভিযুক্ত করা হয় শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমকে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে আসামিরা হামলা চালান। এসময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪ টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন। এসময় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন।

জায়েদ খান, জয় ও সাজু খাদেম ছাড়াও এ মামলায় আসামী করা হয়েছে শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবের হোসেন চৌধুরী, মজিবুর রহমান নিক্সন চৌধুরী, সাইদ খোকন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ, আবু আহম্মেদ মন্নাফী, মতিঝিল জোনের তৎকালীন এডিসি মেহেদী, একে এম মমিনুল হক সাঈদ, মোস্তফা জামান পপিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০