সব খবর
৫ নভেম্বর ২০২৪, ৩:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা কমপ্লেক্সের চিকিৎসকের ওপর রোগীর পরিবারের সদস্যদের হামলা ও সেই ঘটনার ছবি ও ভিডিও ধারণের জন্য হামলাকারী ও স্থানীয় সাংবাদিকদের আসামি করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক একটি মামলা দায়ের করেছেন। শুধু তাই নয়, স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মচারীদের নিয়ে তিনি বিক্ষোভ মিছিল ও পথসভা করছেন। সাংবাদিকদের বিতাড়িত করার ঘোষণাসহ তিনি নানা আপত্তিকর বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তার এসব বক্তব্য সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ অক্টোবর রজব আলী নামে এক রিকশাচালক অসুস্থ হয়ে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ঐদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রজব আলী মারা যান। এ ঘটনায় মৃতের আত্মীয়-স্বজন কর্তব্যরত ডাক্তার আসমা লাবনীর দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ করে তার ওপর হামলা চালান। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা ঐ ঘটনার ছবি ও ভিডিও ধারণ করেন। পরে ২৯ অক্টোবর মৃত রোগীর পরিবারের কয়েক জন সদস্যের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। হামলার ছবি ও ভিডিও ধারণ করায় ঐ মামলায় দৈনিক বসুন্ধরার সাংবাদিক রফিকুল ইসলাম, মুভি বাংলার সাংবাদিক এ কে এম নূর আলম নয়ন ও দৈনিক বাংলাদেশ সমাচারের সাংবাদিক মারুফ হাসানকে আসামি করা হয়।

জানা গেছে, হামলার সময় আক্রান্ত চিকিৎসককে সাহায্য না করে সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত থাকায় তাদের ওপর ক্ষুব্ধ হন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক। মামলা দায়েরে করার পর সাংবাদিকদের গাছের সঙ্গে বেঁধে লাল থেরাপি দেওয়ার হুমকি তিনি। প্রকাশ্যে মাইকে তিনি ঐ ঘোষণা দেন।

স্থানীয়রা জানান, সরকারি কর্মকর্তা হয়েও চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখে সাংবাদিকদের বিরুদ্ধে তিন দিন বিক্ষোভ মিছিল করেছেন তিনি। কর্মকর্তা হিসেবে তার অধীনস্থ কর্মচারীদেরও সাংবাদিকদের বিরুদ্ধে মিছিলে যেতে বাধ্য করেন। সাংবাদিকদের বিরুদ্ধে মিছিল বের করে বকশীগঞ্জ পৌর শহর, উপজেলা ক্যাম্পাস ও বাস টার্মিনালসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে তিনি সাংবাদিকদের বকশীগঞ্জ থেকে বিতাড়িত করারও ঘোষণা দেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সাংবাদিকতা পেশা ছেড়ে অন্য পেশায় যান। আপনারা সাংবাদিকতা করতে পারবেন না।’

এ ঘটনায় বকশীগঞ্জ উপজেলাসহ জেলার সাংবাদিকরা বিব্রত বোধ করছে। বকশীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক আব্দুল লতিফ লায়ন বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিভিন্ন স্থানে মাইকে যে সকল মানাহানিকর বক্তব্য দিয়েছেন, তার নিন্দা জানাই। তিনি যা করছেন অতিরঞ্জিত করছেন।’ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আজিজুল হক সাংবাদিকদের জানান, আমার যা বলার আমি প্রকাশ্যেই বলেছি। ঐ বক্তব্য নিয়ে ভিন্ন কিছু বলার নেই। আমাদের আন্দোলন চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০