সব খবর
৭ নভেম্বর ২০২৪, ৫:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের বিজয়ের দিনে লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৪০

লেবাননের পূর্বাঞ্চলে বুধবার (৬ নভেম্বর) ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। খবর বিবিসির।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বেকা উপত্যকা ও বালবেকে ইসরায়েলি শত্রুদের সিরিজ হামলায় ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৩ জন।

বার্তা সংস্থা এএফপি’র একজন করেসপন্ডেন্ট বালবেক থেকে জানিয়েছে, তিনি ধ্বংসস্তূপ থেকে আটকেপড়াদের উদ্ধারের কার্যক্রম দেখেছেন।

লেবাননের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান চলছে।

এদিকে ইসরায়েলি একজন কর্মকর্তা বলেছেন, বালবেক ও বেকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। লেবাননের কালচারমন্ত্রী বলেছেন, হামলায় বালবেকে অটোমান আমলের একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া গতকাল বুধববার লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে সেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পক্ষ থেকে সরে যাওয়ার সতর্ক বার্তা দিয়েছিল।

ইসরায়েলি দাবি করেছে, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অস্ত্রাগার এবং আলাদা স্থাপনায় হামলা চালিয়েছে। এদিকে গতকালই বহুল প্রত্যাশিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানা গেছে। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভূমিধস জয় পেয়েছেন।

এরপর ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! আপনার ঐতিহাসিক হোয়াইট হাউসে ফিরে আসা আমেরিকার জন্য একটি নতুন যাত্রা এবং ইসরায়েল ও আমেরিকার মহৎ অংশীদারিত্বের প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি।

তিনি আরও বলেছেন, এটি একটি বিশাল বিজয়। এছাড়া হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানও একই রকম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মার্কিন রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিশাল বিজয়ের জন্য অভিনন্দন। পৃথিবীর জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০