সব খবর
১০ নভেম্বর ২০২৪, ৪:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিনজন নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় শিলা বৃষ্টি পেট্রল পাম্পের সামনে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন একজন।

শনিবার (৯ নভেম্বর) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- টাঙ্গাইলের মধুপুর থানার পাকন্দ পীরের বাড়ি এলাকার সৈয়দ আলীর ছেলে মোসলেম উদ্দিন (৩০), একই থানার আন্দি এলাকার সেকান্দার আলীর ছেলে জুয়েল (৩২) ও একই এলাকার সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৩)।

নাওজোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে টাঙ্গাইলের মধুপুর যাচ্ছিল। এক পর্যায়ে প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় পৌঁছায়। এ সময় গ্যাস নেওয়ার জন্য প্রাইভেটকারটি ইউটান নিচ্ছিল। এ সময় ঢাকাগামী দ্রুতগতি একটি বাস তাদের প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই নাসির উদ্দিন মারা যান। এ ঘটনায় প্রাইভেটকারের তিনজন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। একপর্যায়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মোসলেম উদ্দিনকে মৃত ঘোষণা করে। এদিকে আহত জুয়েলকে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০