সব খবর ডেস্ক
২০ নভেম্বর ২০২৪, ৪:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে আশ্রয় গ্রহণের প্রেক্ষাপটে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে যে জট তৈরি হয়েছে, তা নিরসনের প্রচেষ্টার অংশ হিসেবে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আগামী মাসে ঢাকা সফর করবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই সফর হতে পারে। সফরের নির্দিষ্ট সময়সূচি ঠিক করতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। নিয়মিত বার্ষিক পরামর্শমূলক বৈঠক (ফরেন অফিস কনসালটেন্সি—এফওসি) উপলক্ষে এই সফর হলেও, চলমান রাজনৈতিক ও আঞ্চলিক পরিস্থিতিতে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় যেসব বিষয় জোরালোভাবে উত্থাপন করা হতে পারে তা হলো:

– অভিন্ন নদী গঙ্গার পানি ভাগাভাগি চুক্তি নবায়নের অগ্রগতি।
– সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার বন্ধে ভারতের প্রতিশ্রুতি বাস্তবায়ন।
– ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচার বন্ধ।
– ভারতে আশ্রিত শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন ও বিচারের প্রক্রিয়া।
– ভারত থেকে নিত্যপণ্যের আমদানির বাধা দূর করা এবং বাংলাদেশি পণ্যের রপ্তানি সহজতর করা।

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এফওসিতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বৈঠকে স্বরাষ্ট্র, বাণিজ্য, পানিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০