সব খবর
৩০ নভেম্বর ২০২৪, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের হুঁশিয়ারির পরেই ফ্লোরিডায় ‘ছুটে এলেন’ ট্রুডো

অবৈধ অভিবাসী, সীমান্তে নিরাপত্তা ও মাদক চোরাচালান ইস্যুতে গত সপ্তাহে হুঁশিয়ার বার্তা দেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অঙ্গীকার করেন, অবৈধ অভিবাসী ও সীমান্ত সুরক্ষা ইস্যু সমাধান না করা পর্যন্ত কানাডা ও মেক্সিকোর সকল আমদানি পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি। এ ছাড়া চীনের আমদানি করা সকল পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প।  

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এমন হুমকির পরেই শুক্রবার প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডায় এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

রয়টার্স তাদের একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের এক হোটেল থেকে ট্রুডোকে বের হতে দেখা গেছে। সেখান থেকে বের হয়ে ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে গেছেন ট্রুডো।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ট্রাম্পের সঙ্গে ডিনার করতে ট্রুডো মার-এ-লাগোতে গেছেন। তবে এনিয়ে ট্রুডোর কার্যালয় এবং ট্রাম্পের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

রয়টার্স বলছে, গত কয়েক বছর থেকে কানাডায় অর্থনীতির চাকা ধীরগতি এবং নাগরিকদের জীবনযাপনের খরচ অনেক বেড়েছে। ট্রুডোর জনপ্রিয়তাও এখন তলানিতে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের নতুন করে শুল্ক আরোপ দেশটির অর্থনীতির জন্য আরও ধাক্কা হয়ে উঠবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০