সব খবর
৩০ নভেম্বর ২০২৪, ৭:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গালি দিলেই জরিমানা হয় যে গ্রামে

যা কিছু হয়ে যাক, যেমন পরিস্থিতিই আসুক না কেন, কখনও মুখ থেকে খারাপ শব্দ বের না করার শপথ নিয়েছে এক গ্রামের সব বাসিন্দা। শুধু তাই নয় এই প্রতিশ্রুতি কেউ ভাঙলে শাস্তি কী হবে তাও নিজেরাই ঠিক করে নিয়েছেন। বলা হচ্ছিল, ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহর থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট গ্রাম সোন্ডালের কথা। 

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২০১১ সালের জনগণনা অনুযায়ী সোন্ডালে গ্রামের ১৮০০ মানুষের বাস। এই গ্রামের মানুষ শপথ নিয়েছেন- যা কিছু হয়ে যাক, যেমন পরিস্থিতিই আসুক না কেন, কখনও মুখ থেকে খারাপ শব্দ ব্যবহার করবেন না তারা। যদি কেউ এই প্রতিশ্রুতি ভাঙেন, সেক্ষেত্রে ৫০০ রুপি জরিমানা দিতে হবে।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গ্রামের প্রধান শরদ আরগড়ে বলেন, ‘আমরা আমাদের গ্রামের নারীদের মর্যাদা ও আত্মসম্মান রক্ষার্থে পঞ্চায়েতে এই প্রস্তাব পেশ করি। গ্রামের সব বাসিন্দা এই প্রস্তাব মেনেও নেন।’

সংবাদমাধ্যমকে ওই পঞ্চায়েত প্রধান বলেন, ‘আমাদের এই গ্রাম আখ চাষের উপর নির্ভরশীল। তবে গ্রামের অন্যতম সমস্যা ছিল এই গালিগালাজ। কারও সঙ্গে ঝগড়া হলে মা-বোনকে উদ্দেশ করে ঘৃণ্য গালি দেওয়া হত। অথচ এরা ভুলে যান অন্যের মা-বোনকে গালি দিয়ে নিজের পরিবারকেও অসম্মান করছেন তারা। এই ঘটনায় লাগাম টানতেই আমরা সকল গ্রামবাসী মিলে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। যেখানে সকলে শপথ নেন তারা কখনও বাজে শব্দ ব্যবহার করবেন না। এমনটা করলে ৫০০ রুপি জরিমানা দিতে হবে। এর পর থেকেই গ্রামে গালিগালাজ দেওয়ার ঘটনা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০