সব খবর
৩০ নভেম্বর ২০২৪, ৭:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাত্র ৩ সেকেন্ডের জন্য মামলা খেলেন নয়নতারা

দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা এবং তার স্বামীর বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করলেন অভিনেতা ধানুশ। তিনি জানান, তার প্রযোজিত তামিল সিনেমা ‘নানুম রাউডি ধান’র ভিডিও ক্লিপ তাকে না জানিয়ে ‘বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ নামে নেটফ্লিক্সের মুক্তিপ্রাপ্ত একটি ডকুড্রামায় ব্যবহার করেছেন নয়নতারা এবং তার স্বামী।

যার ব্যাপ্তি মাত্র ৩ সেকেন্ড। ধানুশ এর আগে নয়নতারাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেখানে বলা ছিল, এটি ব্যবহারের জন্য ১০ কোটি টাকা ভিজ্যুয়াল কপিরাইট মালিক হিসেবে তিনি দাবি করেন

অন্যদিকে নয়নতারার অভিযোগ- ডকুমেন্টারিতে ব্যবহারের জন্য ফুটেজের ক্ষেত্রে একাধিক প্রযোজক, পরিচালকের অনুমতি পেলেও বেঁকে বসেছেন ধানুশ। ডকুমেন্টারিতে ‘নানুম রাউডি ধান’র ক্লিপিংস ব্যবহার করার জন্য ধানুশের ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেড থেকে একটি অনুমতিপত্র চাওয়া হয়েছে। কিন্তু দুই বছরেরও বেশি সময় ধরে বারবার অনুরোধ করার পরও কোনো সারা পাওয়া যায়নি।

তারপর একপ্রকার বাধ্য হয়েই ওই সিনেমার ভিডিও ক্লিপগুলি ডকুমেন্টারিতে ব্যবহার করা হয়েছে। আর এরপরই ধানুশ ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বসে। প্রযোজনা সংস্থা অভিনেত্রী এবং অন্যদের কাছে আইনি নোটিশ পাঠায়। নয়নতারা ও ধানুশের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০