সব খবর ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৪, ৫:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরিজসেরা তাসকিন বললেন, ‘আরও আসবে’

বাংলাদেশের কিংস্টন জয়ে তাসকিন আহমেদের ভূমিকা কী? স্কোরকার্ড বলছে, ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে নিয়েছেন ১ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট। পরিস্থিতি বিচারে পরের ইনিংসে তাঁর ২টি উইকেট বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যদি প্রশ্ন করা হয়, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করায় এই পেসারের কী অবদান? তখন তাঁর যৌথভাবে সিরিজসেরা হওয়ার মাহাত্ম্যটা পরিষ্কার ফুটে ওঠে।

তাসকিনের কাঁধের চোটের কথা মোটামুটি সবারই জানা। এই চোটের কারণে টেস্ট ক্রিকেটটা কিছুদিন আগেও নিয়মিত খেলতে পারেননি। কিন্তু তাঁর পছন্দের এই সংস্করণে খেলার সুযোগ পেলে নিজের পুরোটাই নিংড়ে দেন। প্রমাণ হলো, দুই ম্যাচের এই সিরিজে বোলারদের পরিসংখ্যান। ৪ ইনিংসে নিয়েছেন ১১ উইকেট—দুই দলের বোলারদের মধ্যে তাসকিনের চেয়ে বেশি উইকেট আর কেউ নিতে পারেননি। এই সিরিজে পেসারদের মধ্যে তাসকিনই সবচেয়ে বেশি বোলিং করেছেন (৬৪.১ ওভার)। ইনিংসে সেরা বোলিংও তাঁর। অ্যান্টিগায় ২০১ রানে হারের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৬৪ রানে ৬ উইকেট। সেটা তাঁর ক্যারিয়ারসেরা বোলিং।

নিজেকে নিংড়ে দিয়ে সিরিজসেরা তাসকিন। উইকেট নেওয়ার পর
নিজেকে নিংড়ে দিয়ে সিরিজসেরা তাসকিন। উইকেট নেওয়ার পরক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ মিডিয়া

কিংস্টনে জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ২টি উইকেট নিয়েছেন তাসকিন। তিনে নামা কিসি কার্টিকে ফেরানোর পর মিডল অর্ডারে আউট করেছেন জাস্টিন গ্রিভসকে।  পর তাসকিন সিরিজসেরার পুরস্কার হাতে হাসতে হাসতে নিজের আনন্দ প্রকাশ করলেন এভাবে, ‘আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। কারণ, ওদের কন্ডিশনে অনেক বড় বড় দলও ভোগে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০