সব খবর
৬ ডিসেম্বর ২০২৪, ৪:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছুটির দিনে বেশি ঘুমান?

সারা সপ্তাহের কাজের পর বেশির ভাগ মানুষই ছুটির দিনে কিছুটা আলসেমি করতে চান। অনেকে হয়তো ‘ঘুমিয়ে’ই কাটিয়ে দেন সারাদিন। যদিও এই ঘুম কারও কাছে অতি জরুরি, কারও কাছে নিতান্তই বিলাসিতা। 

 

তবে গবেষণা বলছে, ছুটির দিনের অতিরিক্ত দুই–তিন ঘণ্টা ঘুমের আছে স্বাস্থ্যগত সুফল। সেই অতিরিক্ত ঘুম আবার দিনে ৯–১০ ঘণ্টার বেশি নয়। যারা সপ্তাহের অন্য দিনগুলোতে গড়ে ছয় ঘণ্টা বা তার চেয়ে কম ঘুমান, তারাই এই সুফল অধিক ভোগ করবেন। নারী-পুরুষ উভয়ের জন্যই এই স্বাস্থ্যগত সুফল সমানভাবে কার্যকর।

চলুন জেনে নেওয়া যাক কী সেসব সুফল-

১. সপ্তাহান্তে বা ছুটির দিনে ঘুমের এমন অভ্যাস মানুষের হৃৎস্বাস্থ্যের জন্য উপকারী, এমনই তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। নতুন এ গবেষণা বলছে, ছুটির দিনে ঘুম মানুষের হৃদস্বাস্থ্য ভালো রাখে।

পাশাপাশি হৃদ্‌রোগের ঝুঁকি ১৯ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে। তবে হৃৎস্বাস্থ্যের জন্য প্রতিদিন নিয়ম করে (একই সময়ে ঘুমাতে যাওয়া ও একই সময়ে ঘুম থেকে ওঠা) অন্তত সাত ঘণ্টা গভীর ঘুম সবচেয়ে ভালো।

২. ছুটির দিনে ঘুমের ঘাটতি পূরণের চেষ্টা না করা এবং ইচ্ছামতো জাংক ফুড, ভাজাপোড়া, কোমল পানীয় খাওয়ার ফলে মানুষের ওজন বাড়ে ও ইনসুলিন সংবেদনশীলতা কমে যায়। তাই ঘুমের ঘাটতি পূরণ করতে ছুটির দিনের অতিরিক্ত দুই–তিন ঘণ্টা ঘুম তো সহায়ক বটেই, এতে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতাও কমায়।

৩. সপ্তাহের ছুটির দুই দিন যদি আপনি দুই–তিন ঘণ্টা বেশি ঘুমান আর অন্যান্য দিন ছয় ঘণ্টা ঘুমান, তাহলে গড়ে আপনি ঘুমান সাত ঘণ্টা। ছুটির দিনের এই বাড়তি ঘুম আপনার প্রয়োজনীয় স্মৃতি সাজিয়ে–গুছিয়ে রাখতে সাহায্য করে।

সারা সপ্তাহের চাপ সামলে নতুন করে একটা কর্মব্যস্ত সপ্তাহের জন্য নিজেকে তৈরি হতে সাহায্য করে। ফলে সপ্তাহের নতুন পরিকল্পনা, ব্যবস্থাপনা, দায়িত্ব মাথার ভেতরে ভালোভাবে সাজিয়ে, সে অনুযায়ী কাজ করা সহজ হয়।

৪. ছুটির দিনের বাড়তি ঘুম আপনার শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে। আপনাকে মানসিকভাবে সারিয়ে তোলে। চাপমুক্ত করে। ফলে ব্যক্তিগত ও পেশাজীবনে আবেগীয় ভারসাম্য বজায় রাখা সহজ হয়।

৫. ওজন নিয়ন্ত্রণে রাখতে ও রোগ প্রতিরোধ–ব্যবস্থাকে কার্যকর করতে সাহায্য করে ছুটির দিনের অতিরিক্ত দুই–তিন ঘণ্টা ঘুম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০