সব খবর ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৈয়দপুরে ঘন কুয়াশা, ফ্লাইট ওঠানামায় বিঘ্ন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশায় আকাশ ঢেকে গেছে।  ফলে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৮টার দুটি ফ্লাইট নামতে পারেনি।

এ অবস্থায় বিমানের যাত্রীরা রানওয়েতে অপেক্ষা করছেন।  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হলে প্লেন চলাচল স্বাভাবিক হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, এই জনপদে তীব্র শীত ও কুয়াশার মাত্রা বেড়েছে। বিশেষ করে সকালে ও রাতে ঘন কুয়াশা পড়ছে।

বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) ছিল ২০০ মিটার।  প্লেন চলাচলের জন্য সাধারণত ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।  তবে কুয়াশার কারণে ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। সকালের নভোএয়ার ও এয়ার এস্ট্রার ফ্লাইট দুটি এখনো নামতে পারেনি। কুয়াশা কেটে গেলে এবং ভিজিবিলিটি বাড়লে প্লেন চলাচল স্বাভাবিক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০