সব খবর
২৬ জানুয়ারী ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরা থেকে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা ও ঢাকা টু ময়মনসিংহ সড়কের ফ্লাইওভার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা-পশ্চিম থানা পুলিশ।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২২ জানুয়ারি রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের কামারপাড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা কয়েকজন কৌশলে পালিয়ে যায়।
ওই ঘটনায় গত ২৩ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়। মামলাটি তদন্তকালে গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় এ ঘটনার সঙ্গে জড়িত আটজনকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উত্তরা-পশ্চিম থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত। তারা উত্তরা-পশ্চিম থানায় ওই ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০