ছাত্র হত্যা মামলার আসামি সিয়াম গ্রেপ্তার
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ছাত্র হত্যা মামলার আসামি সিয়াম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ইরফানুল হক গাজী সিয়ামকে (২০) গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।
রোববার (৬ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে তুরাগ থানার ভাটুলিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ও ওসি অপারেশন মো. টোকোনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ইরফানুল হক গাজী সিয়াম বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি। উত্তরা পশ্চিম থানায় তার নামে মামলা আছে এবং ছাত্রদের আন্দোলনে অস্ত্র হাতে তার ছবিও আছে।
তিনি আরও বলেন, আমরা জানতে পারি সে তুরাগ থানা এলাকায় গোপনে বসবাস করে আসছিল। আমরা অভিযান পরিচালনা করে তাকে ধরতে সক্ষম হয়েছি। তাকে আমরা পশ্চিম থানায় হস্তান্তর করেছি।
মন্তব্য করুন