সব খবর
২৯ জানুয়ারী ২০২৫, ৪:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দ্রুত দেশে ফিরতে চান খালেদা জিয়া: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদগ্রীব। গতকালকেও উনি বলেছিলেন, চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই। দেশই আমাদের জন্য ভালো।

মঙ্গলবার এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন। উনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি, যেগুলো এখানেও সম্ভব হয়নি। সেগুলো উনারা (লন্ডন ক্লিনিক) করিয়েছে। কিন্তু তার রিপোর্ট আমরা এখনও পাইনি। সেগুলো পাওয়ার পর পরই সিদ্ধান্ত হবে উনি কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন।

তিনি আরও বলেন, ছেলে তারেক রহমান এবং দুই ছেলের বউ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমানসহ তিন নাতনির সঙ্গে খালেদা জিয়া একসঙ্গে থাকেন। স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন, তখন অনেকটা প্রফুল্ল থাকেন। চিকিৎসকসহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি অনেকটা আগের চেয়ে সুস্থ আছেন। শারীরিক অবস্থা অনেক স্থিতিশীল।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন।

তিনি আরও বলেন, আমরা সবাই উনার জন্য দোয়া করি। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন।

যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০