সব খবর
২৫ অগাস্ট ২০২৫, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

চট্টগ্রামের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বারের কিছু অংশ পুড়ে গেছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে নগরীর নিউমার্কেট স্টেশন রোড সংলগ্ন মোটেল বার ও রেস্তোরাঁয় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিস ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৮টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ রেস্তোরাঁর ওপরে ধোঁয়া উড়তে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে ঠিক কি কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় কার্যালয়ের (আগ্রাবাদ) নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৮টা ৪৫ মিনিটে নগরের স্টেশন রোডে মোটেল সৈকত বার অ্যান্ড রেস্তোরাঁয় আগুন লাগার খবর পান তারা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের তিনটি দল ঘটনাস্থলে কাজ করছে।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট বারটিতে লুটপাট করা হয়েছিল। এমনকি দুর্বৃত্তরা বারের স্থাপনাও কেটে লুটপাট করে নিয়ে যায়। পরে নতুন করে সংস্কারের পর চালু হয় বারটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০