সব খবর
৩ ফেব্রুয়ারী ২০২৫, ৬:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের শুল্কনীতি: বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও বাণিজ্যিক চাপের আশঙ্কা

মেক্সিকো, কানাডা ও চীনের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কারোপের নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে। ফলে বাড়তে বাড়ে মূল্যস্ফীতি। এমনটাই আশঙ্কা করছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিৎজ। আর ধীরে ধীরে ইউরোপসহ বিশ্বের ছোট ছোট দেশগুলোও ট্রাম্পের শুল্কনীতির বেড়াজালে আটকে যাবে বলেও শঙ্কা অনেকের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বহরে সবচেয়ে আলোচিত-সমালোচিত ইস্যু হচ্ছে উচ্চহারের শুল্কনীতি। কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপের নির্দেশ ট্রাম্পের। আর চীনের ক্ষেত্রে তা ১০ শতাংশ।

ট্রাম্পের এই নীতি নাড়িয়ে দিতে যাচ্ছে গোটা বিশ্বের বাণিজ্যিক ব্যবস্থা। প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও। এ নিয়ে বিশ্লেষণধর্মী এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সেখানে বলা হয়, কানাডা, মেক্সিকো ও চীন দিয়ে খেলা শুরু করেছেন ট্রাম্প। আশঙ্কা, এক এক করে ইউরোপ ও বিশ্বের ছোট ছোট দেশগুলোও পড়তে পারে মার্কিন শুল্কনীতির বেড়াজালে।

এর পক্ষের যুক্তিতে বলা হয়, এই তিন দেশের ওপর শুল্কারোপের সুনির্দিষ্ট কোন কারণ বলতে পারেননি ট্রাম্প। একবার বলছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব বাড়াতে তার এ সিদ্ধান্ত। আরেকবার বলছেন কূটনৈতিক টানাপড়েন মোকাবিলায় এসব দেশের ওপর উচ্চ হারে আমদানি কর বসিয়েছেন তিনি।

এখন প্রশ্ন হলো পণ্য আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এ শুল্কনীতি বিশ্বের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ। অর্থনীতিবিদের মতে, মার্কিন শুল্কের প্রভাব যুক্তরাষ্ট্রতো বটেই, গোটা বিশ্বেই এর নেতিবাচক প্রভাব পড়বে। মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপে প্রায় নিশ্চিতভাবেই মুদ্রাস্ফীতি হবে বলে আশঙ্কা নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিৎজ। দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০