সব খবর
১৮ মার্চ ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গী কেরানিরটেক বস্তির অনেক মাদক ব্যবসায়ী গ্রেফতার হলেও কোন অদৃশ্য কারণে গ্রেফতার হচ্ছে না মাদক সম্রাঞ্জী কারিমা

মোঃ মেহেদী হাসান সোহাগ :

গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নং ওয়ার্ড কেরানির টেক বস্তির একাধিক মাদক ব্যবসায়ী গ্রেফতার হলেও কোন অদৃশ্য কারণে গ্রেফতার হচ্ছে না, কেরানিরটেক বস্তির মাদক সম্রাঞ্জী কারিমা। কে এই মাদক সম্রাঞ্জী কারিমা ? কারিমা কেরানীরটেক বস্তির মাদক ব্যবসায়ী আব্দুল কাদিরের মেয়ে।শুধু কারিমা নয় তার আপন বোন রুনা বড় ভাই আমির হোসেন বাবা আঃ কাদির মিয়া সহ পরিবারের সবাই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে টঙ্গী সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। টঙ্গীর কেরানিরটেক বস্তিতে সরেজমিনে ঘুরে জানা যায় যে, এই বিশিষ্ট মাদক ব্যবসায়ীগণ একই পরিবারের সদস্য।এরা টঙ্গীতে বিশিষ্ট মাদক ব্যবসায়ী হিসাবে চিহ্নিত এবং মাদকের গড ফাদার হিসাবেও খুব পরিচিত।কিছুদিন আগে যৌথ বাহিনীর অভিযানে রুনা গ্রেফতার হলেও কারিমা রয়ে গেছে ধরা ছোয়ার বাহিরে।
কারিমার নেতৃত্বে রয়েছেন একাধিক মাদক বিক্রেতা, আরো জানা যায় যে কারিমা, রুনা, কাদির এর নেতৃত্বে মাদক ব্যবসায়ীরা প্রতিদিন ৫ হাজার থেকে ৭ হাজার পিস ইয়াবা খুচরা বিক্রি করে থাকে। ইতিমধ্যে মাদক ব্যবসা করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। টঙ্গীতে বিভিন্ন স্থানে রয়েছে অন্তত ১৩ টি বাড়ি এবং নামে বে নামে রয়েছে কোটি কোটি টাকা। নাম প্রকাশ না করার শর্তে বেশ কিছু ব্যক্তি দৈনিক একুশের পাতাকে জানান কারিমার নামে বেনামে রয়েছে হোটেল ও ইজ্জতপুরে কয়েক বিঘা সম্পত্তি।

এ বিষয়ে সাংবাদিক অনুসন্ধানী প্রতিবেদন করতে গেলে মাদক সম্রাঞ্জী কারিমা,
কাদির সাংবাদিককে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। স্থানীয় কিছু রাজনৈতিক নেতার পরিচয় চলে তাদের এই মাদক ব্যবসা। অনুসন্ধানে আরো জানা যায় যে, কথিত সাংবাদিক শামীমা খানম বেবী সহ কয়েক জন কথিত সাংবাদিক এর শেল্টারে চলে এই মাদক ব্যবসা। এ বিষয়ে এলাকার সাধারণ মানুষের একটাই দাবি মাদক সম্রাঞ্জী কারিমার পরিবার টঙ্গীতে সব থেকে বেশি মাদক ক্রয় বিক্রয় করছে। তাদের বিরুদ্ধে প্রশাসন নিরব ভূমিকা পালণ করে আসছে। প্রশাসনে নিকট জোর দাবি কারিমার পরিবার ও তাদের শেল্টার দাতাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম বলেন আমার থানা এলাকায় প্রতিনিয়ত মাদকের উপর অভিযান চলছে। অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়াও বাকি মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০