সব খবর
১৯ এপ্রিল ২০২৫, ৭:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৩৩ জনই মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়

বিদায়ি মার্চ মাসে দেশে ৫৮৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬০৪ জন। অন্তত ১ হাজার ২৩১ জন আহত হয়েছে। নিহতদের এক-তৃতীয়াংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। নিহতদের মধ্যে ৮৯ জন নারী, শিশু ৯৭জন। শনিবার রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ফাউন্ডেশনের প্রতিবেদনে দেখা গেছে, এ মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় ২৩৩ জন, যা মোট প্রাণহানির ৩৮ দশমিক ৫৭ শতাংশ। পথচারী নিহত হয়েছে ১০৯ জন (১৮ দশমিক ৪ শতাংশ) এবং যানবাহনের চালক ও সহকারী ৯৮ জন (১৬ দশমিক ২২ শতাংশ)।

প্রতিবেদন অনুযায়ী, মার্চে ছয়টি নৌ-দুর্ঘটনায় নিহত হয়েছে ৯ জন, আহত হয়েছে ১৪ জন। পাশাপাশি ১৬টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং চার জন আহত হয়েছে।

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২৩৩ জন ছাড়াও থ্রি-হুইলার যাত্রী ১১৯ জন, ট্রাক-পিকআপ-ট্রলি ইত্যাদির আরোহী ৫৬ জন, বাসযাত্রী ৩২ জন, প্রাইভেট কার-মাইক্রোবাস-জিপ আরোহী ১৭ জন, স্থানীয় যানবাহনের যাত্রী ২৭ জন এবং বাইসাইকেল বা রিকশা আরোহী ১১ জন মারা গেছে। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৮২টি দুর্ঘটনায় ১৮৪ জন নিহত হয়েছে। সিলেট বিভাগে সবচেয়ে কম ২৪টি দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়। একক জেলা হিসেবে বগুড়া জেলায় ২৭টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছে। নেত্রকোনা জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি। এছাড়া রাজধানীতে ২১টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে ৫৯৬টি দুর্ঘটনায় ৫৭৮ জন নিহত হয়েছিল। প্রতিদিন গড়ে নিহত হয়েছিল ২০ দশমিক ৬৪ জন। মার্চে প্রতিদিন নিহত হয় ১৯ দশমিক ৪৮ জন। এই হিসেবে প্রাণহানি কমেছে ৫ দশমিক ৬২ শতাংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০