সব খবর ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ৫:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিদ্দিকের বিরুদ্ধে হত্যাসহ ২ মামলা, গুলশান থানায় নেয়ার পথে গাড়িতেও হামলা

ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনি দিয়ে রমনা থানা পুলিশে সোপর্দের পর জুলাই আন্দোলনের সময় হত্যা এবং হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে গুলশান থানায় পাঠানো হয়েছে।

 

রাজধানীর কাকরাইল এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ৪টার দিকে হামলা ও মারধরের শিকার হন সিদ্দিক। পরে তাকে রমনা থানায় সোপর্দ করা হয়

Siddikur.1অভিনেতা সিদ্দিকুর রহমান। ছবি: সংগৃহীত

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তার বিরুদ্ধে দুটি মামলা হয় গুলশান থানায়। তাকে সেই থানার পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে গুলশান থানার কুইক রেসপন্স টিমের গাড়িতে করে সিদ্দিককে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে সিদ্দিককে নিয়ে যাওয়ার সময় কাকরাইল মোড়ে তাকে বহনকারী গাড়িতেও হামলার ঘটনা ঘটে। স্থানীয় জনতা গাড়ি আটকে ডিম ছোড়ে ও কিল-ঘুষি মারে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Siddik.2অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি: ভিডিও থেকে

এদিকে সিদ্দিককে পিটুনির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পিচ রঙের টিশার্ট ও জিন্স পরে ছিলেন অভিনেতা। এমন সময় একদল জনতা তাকে দেখে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে স্লোগান তোলে। এক পর্যায়ে সিদ্দিকের দিকে তেড়ে এসে মারধর করতে শুরু করে। ধস্তাধস্তিতে অভিনেতার টিশার্ট ছিঁড়ে যায়। ভিডিওর শেষে দেখা যায়, সিদ্দিককে মারধরের পর টেনে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করছে জনতা।

Siddikur.2ঢাকা ও টাঙ্গাইলের দুই আসনের মনোনয়ন হাতে অভিনেতা সিদ্দিকুর রহমান। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০