নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পলাশবাড়ীতে জমি সংক্রান্ত জেরে হত‌্যার উ‌দ্দে‌শ্যে প্রতিপক্ষের হামলা || থানায় মামলা দায়ের

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন গুরুতর আহত হন।

শুক্রবার (৯ মে ২০২৫) বিকেল ৫টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে কৃষ্ণপুর গ্রামের আব্দুল হালিমের নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র দল ধারালো অস্ত্র নিয়ে প্রতিবেশী নুর আলমের বাড়িতে হামলা চালায়। এ সময় কোহিনুর বেগম (৫৫) গুরুতর আহত হন। তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন তাকে অপহরণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে তাকে বগুড়ার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আহত কোহিনুর বেগমের বড় ছেলে নুর আলম মণ্ডল বাদী হয়ে কৃষ্ণপুর গ্রামের কাফী মণ্ডলের ছেলে আশরাফ মণ্ডল, মেয়ে ফারজানা আক্তার সাথী, আজগর আলীর ছেলে ফজলু মণ্ডল, জলু মিয়ার ছেলে জহুরুল ইসলাম এবং তার স্ত্রী লাভলী বেগমসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে পলাশবাড়ী থানায় মামলা (নং-০৪, তারিখঃ ৯ মে ২০২৫) দায়ের করেন।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এতে বাদীপক্ষ তদন্তকারী কর্মকর্তার ভূমিকায় প্রশ্ন তুলেছেন।

তদন্ত কর্মকর্তা এসআই জুলিয়াস বলেন, “বাদীর ধারণা অমূলক। তবে আমি উদ্বিগ্ন যে, কোহিনুর বেগমকে সঠিক চিকিৎসা না দিয়ে অবহেলা করা হচ্ছে, যা তার জীবন ঝুঁকিতে ফেলতে পারে।” তিনি আরও জানান, ইতোমধ্যে মামলার তিনজন আসামি আদালত থেকে জামিন নিয়েছেন।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, “ঘটনার পরপরই থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০