সব খবর
২৮ জুন ২০২৫, ৫:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ও তার ভাবীকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় চন্ডিপুর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শহিদুল ইসলাম হাওলাদার (৫০) এবং তার ভাবী মুকুল বেগমকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে চরবলেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরকীয়ার জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত শহিদুল হাওলাদার চরবলেশ্বর এলাকার মৃত মোসলেম হাওলাদারের ছেলে এবং মুকুল বেগম শহিদুল হাওলাদারের বড় ভাই মর্তুজা হাওলাদারের স্ত্রী।

এ ঘটনায় শহিদুল হাওলাদারের স্ত্রীকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত শহিদুলের মেয়ে সুমনা আক্তার তোয়া জানান, রাত ১১টার দিকে তার বাবা শহিদুল ইসলাম বাড়ির সামনে পুকুরঘাটে বসে ছিলেন। এ সময় প্রতিবেশী সৌদি প্রবাসী ইউনুস, রফিকুল ইসলাম হাওলাদার, রফিকুলের ভাই লিটন হাওলাদারসহ আরও কয়েকজন মিলে তার বাবার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। চিৎকার শুনে শহিদুলের স্ত্রী রেহানা বেগম ও বড় ভাইয়ের স্ত্রী মুকুল বেগম দৌঁড়ে গেলে তাদের ওপরও ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। ঘটনাস্থলেই শহিদুল ইসলাম ও মুকুল বেগম নিহত হন। হামলার এক পর্যায়ে শহিদুল ইসলামের গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত জানা সম্ভব হবে। এ বিষয়ে তদন্ত চলছে।

ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০