সব খবর
৩ ডিসেম্বর ২০২৪, ৪:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান

গাজীপুর: গাজীপুরে পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত।   এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা চারটি মামলা থেকে তারেক রহমান খালাস পেলেন।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারিক শুনানি শেষে এ রায় দেন।   আসামি পক্ষের আইনজীবী ড. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার মো. হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনের নামে বিস্ফোরক আইনে জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংযুক্ত করে মোট ৬০ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করলে আদালত তা গ্রহণ করেন। মামলাটি দীর্ঘ শুনানি শেষে মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিদের ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা কামাল, স্পেশাল পিপি আবু তাহের নয়ন, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট এরশাদ হোসেন এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ বিপুলসংখ্যক আইনজীবী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০