সব খবর
১০ ডিসেম্বর ২০২৪, ৭:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ভেজাল দই।

প্রতিবেদক : রাতুল ইসলাম তন্ময় ( গাজীপুর )
…………………………………………………………………….
গাজীপুরের রাজেন্দ্রপুর গজারিয়ায়পাড়ায় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ভেজাল দই ।
স্থানীয় সূত্রে জানা যায় দই,চিড়ার মোয়া,মিষ্টি, সন্দেশ সহ নানা প্রকার সামগ্রী অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে।
যার কোনটিরই উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেয়া নেই ।
প্রায় দেড় বছর যাবত ‘মিষ্টি দইয়ের কারখানা’ নামে চলছে ভেজাল দই উৎপাদন।
এসব সেখানে সরকারের অনুমোদন ছাড়াই গোপনে গড়ে তোলা হয়েছে বিভিন্ন শিশুখাদ্যসহ নানান জাতের ভেজাল মিষ্টি দই। এসব ভেজাল খাদ্য সামগ্রী গাজীপুরের বিভিন্ন হাট-বাজারে দোকান গুলোতে ছাড়িয়ে বিক্রি করা হচ্ছে। আর ক্রেতা হিসেবে সাধারণ মানুষ ও স্কুল পড়–য়া ছেলেমেয়েরা না জেনে এসব দই খেয়ে পেটের পীড়াসহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এসব দেখার কেউ নেই।
অনুমোদনহীন ওই কারখানায় কর্মরত ছোটবড় কারিগর ও শ্রমিকরা খালি গায়ে, অপরিস্কার ও স্যাঁতস্যাতে দুর্গন্ধময় স্থানে তৈরী করছে বিষাক্ত রং মেশানো শিশুখাদ্য এবং মিষ্টি দই তৈরী ও বিভিন্ন খাবার উপকরণ।
এসব প্রতিষ্ঠানের নেই কোন ট্রেড লাইসেন্স ও বি এস টি আই এর অনুমোদন।
দেখা যায়, কারখানায় কর্মরত শ্রমিক ও কারিগরদের পরনে নেই এ্যাপ্রোন, হাতে নেই হ্যান্ড গ্লোবস, মাস্ক ও হেডক্যাপ। ধুলি বালিময় খোলা মেঝেতে সারি সারি মাটির হাড়িঁ ও প্লাস্টিকের বাজারজাত প্যাকেট বসানো। আধুনিক কোন যন্ত্রপাতি নেই অথচ এখানেই ঢালা হচ্ছে দই তৈরীর নিম্নমানের চিনি ও দুধ মেশানো উপকরণ।
প্রসিদ্ধ কোম্পানীগুলোর নাম নকল করা মোড়কে প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছে এসব দই। এবং ভেজাল দই মাটি ও প্লাস্টিকের বিভিন্ন সাইজের পাত্রে বাজারজাত করা হচ্ছে।
একবার চিন্তা করে দেখুন তো আপনার শিশুর হাতে যে খাবার টি তুলে দিচ্ছেন তা কতটা মানসম্মত ও স্বাস্থ্যকর?
এলাকার বেশকিছু প্রভাবশালী নেতাকে ম্যানেজ করে চলছে তাদের এই ব্যবসা।
এ ধরণের ভেজাল খাদ্য-সামগ্রীর কারখানা বিষয়ে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের অনুমোদনহীন এ ধরণের ভেজাল খাদ্য সামগ্রী তৈরীর কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০