সব খবর
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১৩

রাজধানীর উত্তরায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুকুর আলী (২৯), কালু মিয়া (৩০), সজীব মিয়া (২৮), রমজান হোসেন (২২), সুমন ইসলাম (২১), সাকিব আল হাসান (২০), রাসেল মিয়া (২৪), মো. আশাদুল (২০), আল আমিন (২২), শাকিল রহমান (২২), গোলাম রাব্বি (১৯), মো. মোস্তফা (১৯) ও কৈলাশ রায় (৪৪)।

গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে দুটি চাপাতি, একটি চাকু, দুটি রড ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, উত্তরার স্লুইসগেট, আব্দুল্লাহপুর, হাউস বিল্ডিং ও বিএনএস সেন্টার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা হয়েছে। বাকি ছয়জন পূর্বের একটি ডাকাতি মামলার আসামি এবং এবার ছিনতাইয়ের চেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দুটি পৃথক মামলায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মঙ্গলবার সকালে তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০