সব খবর
৪ মে ২০২৫, ৮:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে ৭ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

সাভারের পৌরসভার অমরপুর এলাকা থেকে ৭ হাজার পিচ ইয়াবাসহ মোঃ রবিউল ইসলামকে (২০) নামের এক জনকে গ্রেফতার করেন মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২১ লক্ষ টাকা। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে।

শনিবার (৩ মে) দুপুরে পৌরসভার অমরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম সাভার পৌরসভার পোড়াবাড়ীর ছোট ওমরপুর এলাকার মৃত আমজাহার মন্ডলের ছেলে। পলাতক আসামী মোঃ রুস্তম আলী রুস্তম (৩৭) একই এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ জাকির আল আহসান এবং এসআই ইমরান হোসেন ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জনৈক মোঃ রুস্তম আলী রুস্তম-এর বসত বাড়ীতে দু’জন মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

বিষয়টি তাৎক্ষণিক সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশিক ইকবালকে অবগত করলে তিনি ঘটনা্থলেই ফোর্সসহ মোঃ রুস্তম আলী রুস্তম এর বসতবাড়ির উঠানে দু’জন মাদক ব্যবসায়ীকে দেখতে পায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামী মোঃ রবিউল ইসলামকে গ্রেফতার করেন। অপর আসামী মোঃ রুস্তম আলী ৥ রুস্তম (৩৭) একটি প্লাস্টিকের কৌটা ফেলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরে আটক আসামী রবিউল ইসলামের দেহ তল্লাশি করে তার ডান হাতের একটি শপিং ব্যাগের মধ্যে থাকা একটি প্লাস্টিকের কৌটার মধ্যে রক্ষিত নীল রংয়ের বায়ুরোধী জিপারযুক্ত ১৮টি প্যাকেটের মধ্যে রক্ষিত নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অপর পলাতক আসামী মোঃ রুস্তম আলীর ফেলে যাওয়া একটি শপিং ব্যাগের মধ্যে থাকা একটি প্লাস্টিকের কৌটার মধ্যে রক্ষিত নীল রংয়ের বায়ুরোধী জিপারযুক্ত ১৭ প্যাকেটের মধ্যে রক্ষিত নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ৭ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে দেশের বিভিন্ন অঞ্চল হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছে। পরে আটক আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ পিসিপিআর পর্যালোচনায় দেখতে পান, পলাতক আসামী মোঃ রুস্তম আলী রুস্তম এর বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে ৭টি মামলা রয়েছে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০