
ভিসা জটিলতা ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বিশ্বকাপ খেলতে মেক্সিকোর তিহুয়ানায় পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। তুরস্ক থেকে রওনা হওয়ার আগে ইরানি ফুটবলারদের পবিত্র কোরআনে চুমু দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
তিহুয়ানা বিমানবন্দরে স্থানীয় সমর্থকেরা ‘টিম মেল্লি’কে উষ্ণ অভ্যর্থনা জানান। তবে দলের কয়েকজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বিষয়টি। ইরানের বিশ্বকাপ প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন চললেও সমর্থকদের বিশ্বাস, এসব প্রতিকূলতা দলকে আরও শক্তিশালী করবে।
বিশ্বকাপ উপলক্ষে ইরান দলের নিরাপত্তায় মেক্সিকান পুলিশ ও সামরিক বাহিনীর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠের বাইরের নানা আলোচনার মধ্যেও নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের বিপক্ষে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়েই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইরান।
মন্তব্য করুন