
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীসহ যেকোনো ব্যক্তি আইন ও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক করতে সরকার নীতিগতভাবে আগ্রহী। কোনো ব্যক্তি বা দলের পরিচয়ের চেয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত যোগ্যতা ও আইনি কাঠামোই এখানে প্রধান বিবেচ্য হবে।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। একই সঙ্গে নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন