সব খবর ডেস্ক
৩০ মে ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের দুর্বলতায় আঘাত হেনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য শিউলিদের

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত হলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে লড়াইটা কঠিন হলেও তাদের দুর্বলতা খুঁজে বের করে আক্রমণ শানানোর ছক কষছে লাল-সবুজের প্রতিনিধিরা।আজ অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে দলের এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ থাকবে।

সেই সমীকরণ সামনে রেখেই ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ।স্বাগতিক ভারতের শক্তি সম্পর্কে অবগত থাকলেও তাদের দুর্বল জায়গাগুলোতে আঘাত হানার পরিকল্পনা করছে দল।
শিউলি আজিম বলেন, ‘ইন্ডিয়া ভালো টিম, এতে কোনো সন্দেহ নেই। কালকের ম্যাচটা অনেক টাফ ও চ্যালেঞ্জিং হবে।
তবে প্রতিটা দলেরই শক্তির পাশাপাশি দুর্বলতাও থাকে। আমাদের অ্যানালিস্ট হয়তো অ্যানালাইসিস করে ফেলেছেন যে ইন্ডিয়া টিমের কী কী দুর্বলতা আছে। আমরা সেগুলো ব্রেক করে আক্রমণ করার চেষ্টা করব এবং নিজেদের দুর্বলতার জায়গাগুলো নিয়ে আলাদা করে সতর্ক থাকব।’ মালদ্বীপের বিপক্ষে রক্ষণভাগের বেশ কিছু ভুল চোখে পড়েছিল। সেই প্রসঙ্গে এই ডিফেন্ডার জানান, কোচ পিটার বাটলার ডিফেন্স লাইন নিয়ে কাজ করছেন এবং ভারতের বিপক্ষে ভুলগুলো শুধরে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে তারা আশাবাদী।বড় ম্যাচে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে দলের মানসিক অবস্থা নিয়ে শিউলি বেশ বাস্তববাদী। তিনি বলেন, ‘আমাদের টিমে যেমন এক্সপেরিয়েন্সড প্লেয়ার আছে, তেমন নতুন মুখও আছে। যারা নতুন তাদের জন্য একটু চাপ কাজ করবে, তবে অভিজ্ঞদের জন্য এতটা চাপ কাজ করবে না।’

আগামী ম্যাচে একাদশে পরিবর্তন কিংবা মিডফিল্ডার মনিকা চাকমার ফেরার সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, ‘কে খেলছে সেটা ম্যাটার করছে না। গেম প্ল্যান অনুযায়ী যাকে খেলালে দলের জন্য ভালো হবে, সেটাই উত্তম। যদিও বিষয়টি কনফিডেনশিয়াল, তবে মনিকা ফিরলে দলের স্ট্রেন্থ বাড়বে। আমি বিশ্বাস করি, ইন্ডিয়াকে ব্রেক করার মতো সামর্থ্য আমাদের টিমের আছে। পিটার স্যার সেভাবেই গেম প্ল্যান সাজাবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে পদক্ষেপ নিচ্ছে সরকার, সময় লাগতে পারে দুই বছর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আরও বাড়লো সোনা-রুপার দাম

সারাদেশে কলেরার টিকা শুরু

তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের প্রতিবাদ

অবসর ভাতার জন্য শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড, বহিষ্কার ৫ পরীক্ষার্থী

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

১১

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১২

বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

১৩

শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

গাড়ি কেনার শখ পূরণে অভিনয়ে, এখন জনপ্রিয় নায়িকা

১৫

সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৬

বিশ্বকাপ থেকে কোন দল কত প্রাইজমানি পেল

১৭

মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

তুরাগে মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে, অপেক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

১৯

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে

২০