সব খবর ডেস্ক
২০ জুন ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত মোহাম্মদপুরকে নিয়ন্ত্রণে আনা হবে এবং সেখানকার অপরাধীদের নির্মূল করা হবে। শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত।সরকার এলাকাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।
বর্তমান সরকারের কার্যক্রমের গতি আগের যেকোনো সরকারের তুলনায় বেশি উল্লেখ করে তিনি বলেন, এর সুফল ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে এবং জনগণ তা দেখতে পাচ্ছে।

দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে মন্ত্রী বলেন, ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়ার ফলেই তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলার প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে।

প্রক্রিয়া সম্পন্ন হলে দেশটির সরকার তাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ বাহিনী সম্পর্কে মানুষের মধ্যে যে নিষ্ক্রিয়তার ধারণা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কৃত করা হচ্ছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি দলটিকে রাজনৈতিক দল হিসেবে দেখেন না, বরং ‘মাফিয়া দল’ হিসেবে বিবেচনা করেন।

তিনি দাবি করেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে যেকোনো ধরনের কর্মসূচি বা তৎপরতার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে পদক্ষেপ নিচ্ছে সরকার, সময় লাগতে পারে দুই বছর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আরও বাড়লো সোনা-রুপার দাম

সারাদেশে কলেরার টিকা শুরু

তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের প্রতিবাদ

অবসর ভাতার জন্য শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড, বহিষ্কার ৫ পরীক্ষার্থী

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

১১

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১২

বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

১৩

শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

গাড়ি কেনার শখ পূরণে অভিনয়ে, এখন জনপ্রিয় নায়িকা

১৫

সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৬

বিশ্বকাপ থেকে কোন দল কত প্রাইজমানি পেল

১৭

মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

তুরাগে মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে, অপেক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

১৯

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে

২০